অপরাধ
ছবি: সংগৃহীত

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি নিয়ে বিস্ফোরক ‘ভয়ংকর’ তথ্য প্রকাশ করলেন তানভীর রাহী।

নিজেস্ব প্রতিবেদক:

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তারের পর তার অতীত কার্যকলাপ নিয়ে মুখ খুলেছেন তার ঘনিষ্ঠ বন্ধু তানভীর রাহী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে রাহী দাবি করেন, ক্যামেরার সামনে আফ্রিদি যেরকম ‘ভদ্র-ভালো’, বাস্তবে তিনি সম্পূর্ণ ভিন্ন ও ভয়ঙ্কর চরিত্রের মানুষ।

রাহীর ভাষায়, ইউটিউব অঙ্গনে আফ্রিদিকে সবাই ‘বাঘের মতো’ ভয় পেত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মতবিরোধ দেখা দিলে তিনি নির্মমভাবে বেল্ট দিয়ে সহকর্মীদের পেটাতেন। রাহী নিজেও তার হাতে বারবার মার খেয়েছেন বলে জানান।

একটি ঘটনার কথা উল্লেখ করে রাহী বলেন, “আন্দোলনের কিছুদিন পর আফ্রিদি আমাকে রাতের বেলা ভিডিও কল দেয়। হঠাৎ ভয় পাই, কারণ কল ধরেই সে ভিপি নূরের সঙ্গে কথা বলিয়ে দেয়। তখনই বুঝি তার ক্ষমতার দাপট কতটা।”

তিনি অভিযোগ করেন, আফ্রিদির স্বভাবই প্রতিশোধপরায়ণ। মানুষের প্রতি সহমর্মিতা বা মনুষ্যত্ব তার ভেতরে নেই। “সে শুধু প্রতিশোধ চিন্তা করে—কে ধরা পড়বে, কে মারা পড়বে। এমন মানসিকতা নিয়ে  কেউ টিকতে পারে না,” যোগ করেন রাহী।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া হত্যা মামলায় তৌহিদ আফ্রিদি ছিলেন ১১ নম্বর আসামি। ওই মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে রাখা হয়েছে ২ নম্বরে, আর সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন রয়েছেন ৩ নম্বরে। মামলায় ২২ নম্বর আসামি আফ্রিদির বাবা ও মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী—যাকে গত ১৭ আগস্ট ঢাকায় গ্রেপ্তার করে পুলিশ।

এরপর রবিবার (২৪ আগস্ট) রাতে বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকায় বিশেষ অভিযানে সিআইডি তৌহিদ আফ্রিদিকে আটক করে।

মতামত দিন