আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় বন্যায় নিহত ৪০৬।

নিজেস্ব প্রতিবেদক:

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে চলমান ভারী বর্ষণ ও বন্যায় প্রাণহানির সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ১৫ আগস্ট থেকে শুরু হওয়া এই তীব্র বৃষ্টিপাত ও বন্যায় এখন পর্যন্ত ৪০৬ জনের মৃত্যু হয়েছে।

ডেরা ইসমাইল খানের রেসকিউ ১১২২-এর মুখপাত্র জানিয়েছেন, রাতের ভারী বর্ষণ ও ঝড়ের কারণে  জেলার বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছেন এবং ৪৮ জন আহত হয়েছেন। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) জানিয়েছে, প্রদেশজুড়ে ৩ হাজার ৫২৬টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মৃতদের মধ্যে ৩০৫ জন পুরুষ, ৫৫ জন নারী এবং ৪৬ শিশু রয়েছে। আহত হয়েছেন ২৪৭ জন।

পিডিএমএ ও জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) প্রদেশের প্রশাসনকে সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছে। ২২ থেকে ২৬ আগস্ট পর্যন্ত আরও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া ২৩ থেকে ২৯ আগস্ট পর্যন্ত নতুন মৌসুমি বৃষ্টির কারণে বন্যার ঝুঁকি বৃদ্ধি পেতে পারে।

এ মৌসুমে ২৫ জুন থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাতে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে অন্তত ৭৮৮ জনের মৃত্যু হয়েছে, এবং ১ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলা বর্ষা দেশের কিছু অঞ্চলকে ভৌগোলিক ও সামাজিকভাবে ঝুঁকিপূর্ণ করে তোলে। ঘনবসতিপূর্ণ এলাকা ও দুর্বল নিষ্কাশন ব্যবস্থার কারণে বন্যা, ভূমিধস এবং বাস্তুচ্যুতি ঘটছে।


মতামত দিন