রাজনীতি
ছবি: সংগৃহীত

ডাকসু নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা করলে গোমর ফাঁসের হুঁশিয়ারি দিলেন ঢাবি উপাচার্য।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করলে সংশ্লিষ্টদের দায়ভার বহন করতে হবে বলে সতর্ক করেছেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

শনিবার (২৩ আগস্ট) টিএসসি অডিটোরিয়ামে কালো দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভার পর সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন,কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন কেউ বাধাগ্রস্ত করতে চাইলে গোমর ফাঁস করে দেব।

নির্বাচন চ্যালেঞ্জের মধ্যে হলেও তা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের চেষ্টা চলছে। কেউ যদি নির্বাচনের স্বাভাবিক প্রক্রিয়ায় বাধা দেয়, তার দায়িত্ব নেবে সেই ব্যক্তি বা গোষ্ঠীই।

উপাচার্য জানান, পুরো জাতি এই নির্বাচনের দিকে নজর রাখছে। কমিশনের নির্দেশনা অনুযায়ী সব প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে এবং সকল অংশগ্রহণকারীর সঙ্গে পরামর্শ হয়েছে। তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস ধরে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সংস্কৃতি রয়েছে, যা সব পরিস্থিতিতেই বজায় রাখতে হবে।

এছাড়া, তিনি সেনাবাহিনীসহ সব সংশ্লিষ্টদের একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন। নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে তিনি জানান, সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের চেষ্টা চলছে এবং ইতিমধ্যেই নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকও হয়েছে।

উপাচার্য ছাত্রসংগঠনগুলোর আচরণ নিয়েও সন্তুষ্টি প্রকাশ করে বলেন, “মতভেদ থাকলেও তারা এখনও বড় কোনো সমস্যা তৈরি করেনি।”

মতামত দিন