খুলনার ডুমুরিয়ায় যুবদল নেতাকে জবাই করে হত্যা।
খুলনার ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল এলাকায় শুক্রবার রাতে এক যুবদল নেতার গলাকেটে হত্যা হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই যুবককে আটক করেছে।
নিহত শামীম আহম্মেদ (৩৫) ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক। তিনি সাতক্ষীরার তালা উপজেলার উথালী গ্রামের আব্দুল গফফারের ছেলে। শামীম দীর্ঘ সময় ধরে আঠারো মাইল বাজার এলাকায় তার মায়ের সঙ্গে স্ত্রীসহ থাকতেন।
পরিবার সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডের রাতে এজাজ ও শরিফুল ইসলাম নামের দুই যুবক শামীমের বাড়িতে উপস্থিত ছিলেন। নিহতের স্ত্রী বৃষ্টি আক্তার জানান, তারা তৃতীয় তলায় অবস্থান করছিলেন। রাত প্রায় ১১টার দিকে তিনি শামীমকে জবাই করে হত্যা করা অবস্থায় দেখেন।
ডুমুরিয়া মাগুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইব্রাহিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি পরিকল্পিত হত্যা। নিহতের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত চলছে এবং হত্যার কারণ এবং পেছনের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

মতামত দিন