জাতীয়
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার বক্তব্য প্রচারে অন্তর্বর্তীকালীন সরকারের সতর্কবার্তা।

নিজেস্ব প্রতিবেদক: 

অন্তর্বর্তীকালীন সরকার দেশের বিভিন্ন গণমাধ্যমকে সতর্ক করেছে যে, আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার অডিও সম্প্রচার ও প্রচার ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের গুরুতর লঙ্ঘন। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক পোস্টে এ বিষয়টি জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, কিছু গণমাধ্যম গত বৃহস্পতিবার আইন ও আদালতের নির্দেশ উপেক্ষা করে ক্ষমতাচ্যুত স্বৈরশাসকের ভাষণ সম্প্রচার করেছে, যা মিথ্যা ও উস্কানিমূলক। এ ধরনের প্রচারে জড়িত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সতর্ক করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের জনগণ প্রথমবারের মতো সত্যিকার অর্থে অবাধ  ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে। তাই সংবাদমাধ্যমগুলিকে দায়িত্বশীলতা ও সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে, যাতে দেশের গণতান্ত্রিক উত্তরণের পথে স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত না হয়।

মতামত দিন