অর্থনীতি
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে দুগ্ধজাত পণ্যের দাম সামান্য কমেছে।

নিজেস্ব প্রতিবেদক:

গ্লোবাল ডেইরি ট্রেড (GDT)-এর আগস্ট মাসের দ্বিতীয় নিলাম থেকে জানা গেছে, চলতি মাসে দুগ্ধজাত পণ্যের দাম সামান্য কমেছে। আগের নিলামের তুলনায় মোট মূল্য শূন্য দশমিক ৩ শতাংশ হ্রাস পেয়েছে।

এই নিলামে ৩৬,৫৫৩ টন পণ্য বেচাকেনা হয়েছে, যার গড় দাম পড়েছে ৪,২৯১ ডলার প্রতি টন।

নিলামের বিস্তারিত অনুযায়ী, মোজারেলার দাম সবচেয়ে বেশি কমেছে। টনপ্রতি গড়মূল্য হয়েছে ৪,৪৪৭ ডলার। ননিছাড়া গুঁড়া দুধের দাম ১.৮ শতাংশ হ্রাস পেয়ে ২,৭৫৬ ডলার প্রতি টনে দাঁড়িয়েছে। চেডারের দামও ০.৫ শতাংশ কমে ৪,৫৪৮ ডলারে, আর মাখনের দাম ১ শতাংশ কমে ৭,১৪৪ ডলারে এসেছে।

তবে আর্দ্রতামুক্ত মিল্ক ফ্যাটের দাম ০.১ শতাংশ বেড়ে ৭,০৭৮ ডলার প্রতি টন এবং ননিযুক্ত গুঁড়া দুধের  দাম ০.৩ শতাংশ বেড়ে ৪,০৩৬ ডলারে বেচাকেনা হয়েছে। বাটার মিল্ক পাউডারের দাম অপরিবর্তিত রয়েছে।

মতামত দিন