আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

পুতিন জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসার সম্ভাব্য সম্মতি দিয়েছেন।

নিজেস্ব প্রতিবেদক:

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী দুই সপ্তাহের মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসার জন্য সম্মত হয়েছেন। এটি তিনি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর।

মের্জ বলেন, বৈঠকের সঠিক স্থান এখনও নির্ধারিত হয়নি এবং এ ধরনের সম্মেলনের জন্য যথাযথ প্রস্তুতি প্রয়োজন। তিনি যোগ করেছেন, পুতিন প্রকৃতপক্ষে বৈঠকে অংশ নেবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

সূত্র: সিএনএন নিউজ


মতামত দিন