অবশেষে প্রতিজ্ঞা ভেঙে হোয়াইট হাউসে স্যুট পরে জেলেনস্কি।
মার্কিন হোয়াইট হাউসে পৌঁছে কালো মিলিটারি স্টাইলের স্যুট পরে ট্রাম্পের সঙ্গে বৈঠকে যোগ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কি। এবার তিনি টাই পরেননি।
দুপুরে ওয়াশিংটনের ওভাল অফিসে বৈঠক শুরু হয়, যেখানে দুই নেতা রুশ-ইউক্রেন যুদ্ধের স্থায়ী সমাধান নিয়ে আলোচনা করেন।
আগের সফরে পোশাক নিয়ে বিতর্কের পর এবার মার্কিন কর্তৃপক্ষ আগেভাগে স্যুট পরার অনুরোধ করেছিল। জেলেনস্কি তা মেনে চলেন, এবং সাংবাদিকদের সঙ্গে হালকা রসিকতাও করেন।
এর আগে যুদ্ধ চলাকালীন জেলেনস্কি সাধারণ পোশাকেই স্যুট পরবেন না বলে জানিয়েছিলেন। ফেব্রুয়ারিতে ট্রাম্পের সঙ্গে সাধারণ পোশাকে বৈঠকের পর তোপের মুখে পড়ার ঘটনা ঘটেছিল।
মতামত দিন