বিচার ও রাষ্ট্র সংস্কার ছাড়া নির্বাচন অগ্রহণযোগ্য: রেজাউল করিম।
নিজেস্ব প্রতিবেদক:
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, রাষ্ট্র সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডের বিচারে কোনও দৃশ্যমান অগ্রগতি না থাকার মধ্যে নির্বাচনের ঘোষণা প্রধান উপদেষ্টার ওপর সন্দেহ সৃষ্টি করেছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে আয়োজিত সমাবেশে তিনি বলেন, “শহীদ ও আহতদের রক্তের ওপর দাঁড়িয়ে নির্বাচন ও রাষ্ট্র সংস্কারের বিষয়গুলো উপেক্ষা করা যায় না।
ছাত্রজনতা রাজপথ ছেড়ে দেয়নি এবং প্রয়োজনে আবারও আন্দোলনে নামবে।”
তিনি পুনরায় পিআর (প্রতিশত নির্বাচনী) পদ্ধতিতেই নির্বাচনের দাবির বিষয়টি তুলে ধরেন। সমাবেশ শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলও আয়োজন করে।
মতামত দিন