জাতীয়
ছবি: সংগৃহীত

প্রথম নারী সচিব হিসেবে রেহানা পারভীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের দায়িত্বে।

নিজেস্ব প্রতিবেদক:

সরকার সোমবার (১৮ আগস্ট) জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান রেহানা পারভীনকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব হিসেবে পদায়ন করেছে। প্রজ্ঞাপনটি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয়।

রেহানা পারভীন দেশের শিক্ষা ইতিহাসে প্রথম নারী সচিব হিসেবে এই পদে দায়িত্ব গ্রহণ করেছেন।

উল্লেখ্য, এই পদটি শূন্য হয়েছিল গত ২২ জুলাই, যখন রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমানের বিধ্বস্ত হওয়ার পর পরীক্ষার রুটিন নিয়ে ছাত্রদের বিক্ষোভের প্রেক্ষিতে সাবেক সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করা হয়।

মতামত দিন