রাজনীতি
ছবি: সংগৃহীত

ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র ক্রয় বাধার অভিযোগ: রিজভীর নিন্দা।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সারাদেশে অবৈধভাবে মব তৈরি করে শিক্ষার্থীদের ভোটাধিক্য সীমিত করার চেষ্টা করা হচ্ছে।

রিজভী মঙ্গলবার (১৯ আগস্ট) স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে ভোটাররা কেন্দ্রে নির্বিঘ্নে উপস্থিত হতে পারে। তিনি আরও উল্লেখ করেন, জনগণ নির্বাচনী রোডম্যাপের জন্য অপেক্ষায় রয়েছে।

রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কেন্দ্রের স্থাপন বাতিল করে ভোটারবান্ধব কেন্দ্র করার দাবি জানান তিনি। তার মতে, অতীতের ফ্যাসিবাদী আমলে নির্বাচনী কেন্দ্রগুলো প্রায়শই নির্বাচনী সুবিধা দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল।

প্রসঙ্গত, রোববার ডাকসু নির্বাচনের প্রস্তুতি চলাকালীন শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ছাত্রদলের নেত্রীকে ফরম তুলতে বাধা দেওয়া এবং মব তৈরি করে তাকে আটকে রাখার অভিযোগ উঠেছে।

মতামত দিন