আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

সৌদি আরবে এক সপ্তাহে ২২ হাজার প্রবাসী গ্রেপ্তার।

নিজেস্ব প্রতিবেদক:

সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে এক সপ্তাহব্যাপী অভিযান চালিয়ে প্রায় ২২ হাজার মানুষকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। অভিযানটি ৭ থেকে ১৩ আগস্ট পর্যন্ত চলেছে, জানানো হয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ২১,৯৯৭ জনের বিরুদ্ধে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন ভঙ্গের অভিযোগ রয়েছে। এর মধ্যে:

  • ১৩,৪৩৪ জনকে ধরা হয়েছে আবাসন আইন লঙ্ঘনের জন্য

  • ৪,৬৯৭ জন সীমান্ত আইন ভঙ্গের অভিযোগে

  • ৩,৮৬৬ জন শ্রম আইন ভঙ্গের কারণে

এছাড়া সীমান্ত অতিক্রমের সময় ধরা পড়েছে আরও ১,৭৮৭ জন, যাদের মধ্যে ৬৪% ইথিওপীয়, ৩৫% ইয়েমেনি এবং ১% অন্যান্য দেশের নাগরিক। অবৈধভাবে সৌদি ছাড়ার চেষ্টা করছিলেন অন্তত ২৭ জন, যাদেরও গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানে সহযোগিতা, আশ্রয় বা পরিবহন দেওয়ার অভিযোগে ১৮ জন সৌদিতে বসবাসরত ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে ২৫,৪৩৯ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলছে, যাদের মধ্যে ২২,৮৩৭ জন পুরুষ এবং ২,৬০২ জন নারী।

গ্রেপ্তার হওয়া ১৮,১৪৯ জন প্রবাসীকে দেশে ফেরত পাঠানোর আগে প্রয়োজনীয় কাগজপত্রের জন্য তাদের নিজ নিজ দূতাবাসে পাঠানো হয়েছে। এছাড়া ২,৯৭৩ জনকে ফেরত পাঠানোর চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়েছে, এবং ইতিমধ্যে ১২,৮৬১ জনকে নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

মতামত দিন