সিইসির সঙ্গে বৈঠকে বিএনপি প্রতিনিধি দল।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে দলের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন। সোমবার (১৭ আগস্ট) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে নজরুল ইসলাম খানের সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
প্রধান উপদেষ্টা এরই মধ্যে ঘোষণা দিয়েছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই রোজার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে চিঠিও পাঠানো হয়েছে নির্বাচন কমিশনে। এই প্রেক্ষাপটে আসন্ন ভোটের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করতেই বিএনপি নেতারা ইসি কার্যালয়ে যান বলে জানা গেছে।
বৈঠকে অংশ নেওয়ার আগে সাংবাদিকদের নজরুল ইসলাম খান বলেন, তারা কমিশনের নির্বাচন প্রস্তুতি ও অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানতে চান।
মতামত দিন