আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ধানমন্ডি-৩২ থেকে গ্রেফতার রিকশাচালক আজিজুর রহমানের জামিন।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গণপিটুনির শিকার হওয়া রিকশাচালক মো. আজিজুর রহমান রোববার (১৭ আগস্ট) জামিন পেয়েছেন। মামলাটি জুলাই আন্দোলনের এক হত্যাচেষ্টা মামলার সঙ্গে সম্পর্কিত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এমএ আজহারুল ইসলাম আদালতে শুনানি শেষে জামিন মঞ্জুর করেন। আসামিপক্ষে আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জামিনের আবেদন করেন, রাষ্ট্রপক্ষের বিরোধিতা সত্ত্বেও আদালত জামিন অনুমোদন দেন।

উল্লেখ্য, গত ১৫ আগস্ট আজিজুর রহমান ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গণপিটুনির শিকার হন এবং পরে তাকে গ্রেফতার করা হয়।

মতামত দিন