রাশিয়ায় রিয়াজানে কারখানায় বিস্ফোরণ: ১১ নিহত, ১৩০ আহত।
মন্ত্রণালয়ের টেলিগ্রাম বিবৃতিতে জানানো হয়েছে, মস্কো থেকে প্রায় ৩২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে
বিস্ফোরণের স্থান থেকে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার কাজ চালাচ্ছেন। রিয়াজান অঞ্চলের গভর্নর পাভেল মালকভ জানিয়েছেন, কারখানার একটি কর্মশালার ভিতরে আগুন লাগার কারণে বিস্ফোরণ ঘটেছে। তবে আগুন লাগার সঠিক কারণ এবং কারখানায় কী তৈরি হত, তা এখনও স্পষ্ট নয়।
কিছু রাশিয়ান সংবাদমাধ্যমের দাবি, মজুত করা বারুদে আগুন ধরে যাওয়াই বিস্ফোরণের কারণ হতে পারে। তবে তারা নির্ভরযোগ্য সূত্র ব্যবহার করেনি।
এদিকে ইউক্রেনের ভূখণ্ড লক্ষ্য করে রাশিয়া শুক্রবার রাতে ৮৫টি আক্রমণাত্মক ড্রোন এবং একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইউক্রেনীয় বিমানবাহিনী জানিয়েছে, সুমি, ডোনেটস্ক, চেরনিহিভ এবং ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের সম্মুখভাগকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো ৬১টি ড্রোন ধ্বংস করেছে।
উল্লেখ্য, রিয়াজান অঞ্চলে এর আগে ইউক্রেনীয় ড্রোন হামলার ঘটনা ঘটেছে, যা সামরিক ও অর্থনৈতিক অবকাঠামোকে লক্ষ্য করেছিল।

মতামত দিন