ওয়াশিংটনে ফেডারেল এজেন্টের দিকে স্যান্ডউইচ ছুড়ে মারায় সরকারি আইনজীবী গ্রেপ্তার।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এক সরকারি আইনজীবী ফেডারেল এজেন্টের দিকে স্যান্ডউইচ ছুড়ে মারার ঘটনায় গ্রেপ্তার হয়েছেন। ঘটনার পর তাকে ডিপার্টমেন্ট অব জাস্টিস (ডিওজে) থেকে বরখাস্ত করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তি শন চার্লস ডান। তিনি ডিওজের ক্রিমিনাল ডিভিশনের অফিসে আইনজীবী হিসেবে কাজ করতেন। পুলিশ ও প্রসিকিউটররা জানায়, রোববার ডান এজেন্টদের উদ্দেশ্যে গালি দিয়ে স্যান্ডউইচ ছুড়ে পালিয়েছেন। গ্রেপ্তারের সময় তিনি ঘটনার স্বীকারোক্তি দেন।
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি জানিয়েছেন, ডান এখন আর ডিওজে কর্মরত নন এবং গুরুতর আক্রমণের অভিযোগে চার্জ করা হয়েছে। ওয়াশিংটন ডিসির ইউএস অ্যাটর্নি জেনিন পিরোও বলেছেন, ঘটনার ভিডিও মজার মনে হলেও এটি মোটেই হালকা বিষয় নয়।
ঘটনার ভিডিও প্রকাশের পর অনলাইনে ব্যাপক মজা ও জোকস ছড়িয়ে পড়েছে।

মতামত দিন