আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

মেলানিয়া ট্রাম্প হান্টার বাইডেনকে ১০০ কোটি ডলারের মানহানির হুমকি।

নিজেস্ব প্রতিবেদক:

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প হান্টার বাইডেনের বিরুদ্ধে ১০০ কোটি ডলারের মানহানির মামলা  করার হুমকি দিয়েছেন। অভিযোগটি তিনি তুলেছেন হান্টারের সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারের প্রেক্ষিতে, যেখানে বাইডেন দাবি করেছিলেন, মেলানিয়া ও ডোনাল্ড ট্রাম্পের প্রথম পরিচয় হয়েছিল যৌন অপরাধী  জেফ্রি এপস্টেইনের মাধ্যমে।

মেলানিয়া এই মন্তব্যকে মিথ্যা, মানহানিকর ও আপত্তিজনক হিসেবে উল্লেখ করেছেন। তার আইনজীবীরা হান্টারকে আইনি নোটিশ পাঠিয়ে বলেছেন, যদি তিনি অবিলম্বে বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা না চান, তবে ১০০ কোটি ডলারেরও বেশি ক্ষতিপূরণের মামলা করা হবে। নোটিশে আরও বলা হয়েছে, হান্টারের দাবি ফার্স্ট লেডির ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এবং আর্থিক ক্ষতির কারণ হয়েছে।

মেলানিয়ার পক্ষের সহকারী নিক ক্লেমেন্স বলেন, ফার্স্ট লেডির আইনজীবীরা মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়ানোর বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছেন এবং বক্তব্য প্রত্যাহার ও প্রকাশ্যে ক্ষমা নিশ্চিত করতে কাজ করছেন।

মেলানিয়া আগে প্রকাশিত এক প্রোফাইলে জানিয়েছিলেন, ১৯৯৮ সালের নভেম্বরে একটি মডেলিং এজেন্সির পার্টিতে ট্রাম্পের সঙ্গে তার প্রথম দেখা হয়। তখন ট্রাম্প তার দ্বিতীয় স্ত্রী মারলা ম্যাপলসের সঙ্গে আলাদা ছিলেন।

এদিকে, হান্টারের মন্তব্যের প্রেক্ষাপট আরও সংবেদনশীল হয়ে উঠেছে, কারণ যুক্তরাষ্ট্রে এপস্টেইন-সংক্রান্ত অপ্রকাশিত নথি প্রকাশের দাবি বাড়ছে, এবং নির্বাচনের আগে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন এসব নথি প্রকাশের।

মতামত দিন