যুক্তরাজ্যে আবারও কোকা-কোলার নির্দিষ্ট কিছু ব্যাচ বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ।
যুক্তরাজ্যে কোকা-কোলা কোম্পানি জরুরি ভিত্তিতে অ্যাপলটাইজারের কিছু ব্যাচ বাজার থেকে তুলে নিয়েছে। পরীক্ষায় পাওয়া তথ্য অনুযায়ী, এগুলোতে ক্লোরেট নামের রাসায়নিকের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে।
প্রভাবিত পণ্যগুলো মূলত ছয় ক্যানের মাল্টিপ্যাক। বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়েছে উৎপাদন কোড ৩২৮ জিএফ থেকে ৩৩৮ জিএফ পর্যন্ত এবং ৩০ নভেম্বর বা ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদযুক্ত ক্যান। প্রতিটি ক্যানের নিচে এই কোডটি লেখা থাকে।
খুচরা বিক্রেতা সাইনসবুরিজ গ্রাহকদের সতর্ক করেছে, যদি এই ক্যানগুলি ব্যবহার না করা হয় এবং দোকানে ফেরত দেওয়া হয়, তবে পুরো টাকা ফেরত দেওয়া হবে। কোকা-কোলা ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং জানিয়েছে, অন্য কোনো পণ্য এতে সমস্যা নেই।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতেও যুক্তরাজ্যে অ্যাপলটাইজার, কোকা-কোলা ও স্প্রাইটের কিছু ব্যাচ প্রত্যাহার করা হয়েছিল। ভোক্তারা কোকা-কোলার কাস্টমার কেয়ার নম্বর ০৮০০ ২২৭৭১১-এ যোগাযোগ করতে পারবেন। যুক্তরাজ্যের ফুড স্ট্যান্ডার্ডস এজেন্সি (এফএসএ) বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং ক্যান পরীক্ষা করে ব্যবহার করার আহ্বান জানিয়েছে।
মতামত দিন