অর্থনীতি
ছবি: সংগৃহীত

বিটকয়েন ও ইথেরিয়ামের দাম রেকর্ড উচ্চতায়।

নিজেস্ব প্রতিবেদক:

আবারও রেকর্ডভাঙা পর্যায়ে পৌঁছেছে ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের মূল্য। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিটকয়েনের দাম ০.৯% বেড়ে ১ লাখ ২৪ হাজার ডলার ছাড়িয়েছে।

বছরের শুরু থেকে ক্রিপ্টোকারেন্সিটির দাম ৩২% বৃদ্ধি পেয়েছে। বছরের ব্যবধানে হিসাব করলে বিটকয়েনের মূল্য ১০৫%-এরও বেশি বৃদ্ধি পেয়েছে। চলতি সপ্তাহের হিসাব অনুযায়ী দাম প্রায় ৭% বেড়েছে।

বিটকয়েনের সঙ্গে ক্রমে জনপ্রিয়তা বাড়ছে ইথেরিয়ামেরও। দ্বিতীয় সর্বোচ্চ ক্রিপ্টোকারেন্সি ইথেরিয়ামের  মূল্য বর্তমানে ৪ হাজার ৭৮০ ডলারে লেনদেন হচ্ছে।

এছাড়া, বাইন্যান্সের মূল্যও উল্লেখযোগ্য হারে বেড়েছে। এক সপ্তাহে প্রায় ৭% বৃদ্ধি পেয়ে এটি বর্তমানে ৮০০ ডলারে বিনিময় হচ্ছে। অন্যদিকে, সোলানার দাম ৯.৪৫% বৃদ্ধি পেয়ে প্রায় ১৮০ ডলারে পৌঁছেছে।

বিশ্লেষকরা বলছেন, বিটকয়েনের এই ধারাবাহিক বৃদ্ধি কোনো আকস্মিক ঘটনা নয়। যুক্তরাষ্ট্রে ঋণের দ্রুত বৃদ্ধিই এর প্রধান কারণ। অর্থনীতি শক্তিশালী থাকুক বা মন্দায় থাকুক, নতুন ঋণের প্রবাহ বিটকয়েন ও সোনার মতো সম্পদকে সমর্থন জোগাচ্ছে।

মতামত দিন