ভারতে বসে ষড়যন্ত্র,জাতীয় পার্টি ব্যবহার করে আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা: হাসনাত ।
জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত জাতীয় যুবশক্তির ‘জাতীয় যুব সম্মেলন’-এ মন্তব্য করেন, ভারতে বসে দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চালানো হচ্ছে। তার দাবি, জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা হচ্ছে।
হাসনাত বলেন, অন্তর্বর্তী সরকারের গত এক বছরের কার্যক্রম বিস্তারিতভাবে প্রকাশ করা উচিত। একই সঙ্গে মিডিয়া, প্রশাসন ও সামরিক বাহিনীকে নিয়ে সরকারের পরিকল্পনা সকলের সামনে আনা প্রয়োজন। তিনি মিডিয়াকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের জন্য আহ্বান জানান এবং উল্লেখ করেন, বর্তমানে মিডিয়ার ওপর রাষ্ট্রীয় হস্তক্ষেপ আগের মতো চলছে।
তিনি বলেন, প্রশাসনের চরিত্র এক বছরে বদলায়নি। ৫ আগস্টের পর ‘বঞ্চিত’ নামের একটি গোষ্ঠী প্রশাসনকে নিয়ন্ত্রণ করছে। যদি ৫ আগস্ট না হতো, তবে প্রশাসনের লোকজনই স্বাভাবিকভাবেই শেখ হাসিনার পক্ষে কলাম লিখত। ভোটের আগে প্রশাসন সংস্কারের দাবি তিনি পুনরায় উত্থাপন করেন।
ডিজিএফআই নিয়ে তিনি বলেন, ডিজিআইএফের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো সাধারণত অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে না, কিন্তু ডিজিএফআই রাজনৈতিক দলগুলোকে মোকাবিলা করাতে ব্যস্ত। বিদেশে বাংলাদেশকে লক্ষ্য করে কী ষড়যন্ত্র হচ্ছে, তার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তিনি প্রতিষ্ঠানটির সংস্কার বা বন্ধের দাবি জানান।
হাসনাত আরও উল্লেখ করেন, সারজিসের বিরুদ্ধে মামলা দেওয়া দেশের জন্য একটি সংকেত। তারেক রহমানের সমর্থকরা তাদের বিরুদ্ধে অশোভন মন্তব্য করছে; যদি ব্যবস্থা নেওয়া না হয়, তবে এটি শীর্ষ নেতৃত্বের নির্দেশে ঘটছে বলে ধরা হবে।
মতামত দিন