সিলেটের ভোলাগঞ্জে লুট হওয়া পাথর উদ্ধারে দুদকের অভিযান শুরু।
নিজেস্ব প্রতিবেদক:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর এলাকায় রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করার অভিযোগে পাথর লুটের ঘটনায় দুদক অভিযান শুরু করেছে। বুধবার (১৩ আগস্ট) দুপুর থেকে সিলেট সমন্বিত জেলা কার্যালয় দুদকের উপপরিচালক নাজমুস সাদাত রাফির নেতৃত্বে এই অভিযান পরিচালিত হচ্ছে।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দলের কিছু অসাধু ব্যক্তির যোগসাজশে এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলন ও লুটের অভিযোগ উঠেছে। এর প্রেক্ষিতে কমিশন ইনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।
মতামত দিন