জাতীয়
ছবি: সংগৃহীত

পাবনার পরিবহন ধর্মঘট প্রত্যাহার, প্রশাসনের ৪৮ ঘণ্টার আশ্বাসে শ্রমিকরা সন্তুষ্ট।

নিজেস্ব প্রতিবেদক:

পাবনা জেলা বাস ও ট্রাক শ্রমিক ইউনিয়ন বুধবার (১৩ আগস্ট) দুপুর পর্যন্ত ডাকা অনির্দিষ্টকালের  পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে মিটিংয়ে শ্রমিকদের দেওয়া  আশ্বাস অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার এবং শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে মঙ্গলবার (১২ আগস্ট) পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া মোড় থেকে যাত্রী তোলা নিয়ে বিআরটিসি ও মাই লাইন বাসের শ্রমিকদের মধ্যে কথাকাটাকাটির ঘটনা ঘটে। পরে রাজশাহীর বানেশ্বরে এই সমস্যার পুনরাবৃত্তি ঘটে। এক পর্যায়ে মাই লাইন বাসের শ্রমিকদের ওপর বিআরটিসি শ্রমিকরা হামলা চালায়। ঘটনাটি জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কাছে পৌঁছালে রাতেই মীমাংসার ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

মীমাংসার সময় বিআরটিসি বাসের কিছু শ্রমিক অফিসে প্রবেশ করে লাঠিসোটা ও জিআই পাইপ ব্যবহার করে শ্রমিকদের ওপর হামলা চালায় এবং অফিস পেট্রল দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এর প্রতিবাদে রাত ১০টায় শ্রমিক ইউনিয়নের জরুরি সভায় সিদ্ধান্ত নেওয়া হয়—সন্ত্রাসীদের শাস্তি না হওয়া পর্যন্ত ভোর থেকে কোনো পরিবহন চলবে না।

পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক ফিরোজ খান জানান, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে কথা বলার পর সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। পাবনা ট্রাক শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম ইসহাক বলেন, প্রশাসন নিশ্চিত করেছে, ৪৮  ঘণ্টার মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনা হবে। এই আশ্বাসের ভিত্তিতে ধর্মঘট স্থগিত রাখা হলো।

মতামত দিন