আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রে বিমানবন্দরে ছোট বিমানের সংঘর্ষে আগুন।

নিজেস্ব প্রতিবেদক:

মার্কিন যুক্তরাষ্ট্রের মন্টানায় একটি ছোট বিমান অবতরণের সময় পার্ক করা একাধিক বিমানের সঙ্গে ধাক্কা লেগে আগুন ধরে যায়। সোমবার (১১ আগস্ট) দুপুরে ক্যালিস্পেল সিটি বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

তবে কেউ গুরুতর আহত হননি। খবর— এবিসি নিউজ।

ক্যালিস্পেল পুলিশ প্রধান জর্ডান ভেনেজিও এবং ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, চার যাত্রী বহনকারী একক ইঞ্জিনের বিমানটি দুপুর ২টার দিকে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারায়। এতে রানওয়ে থেকে ছুটে গিয়ে বেশ কয়েকটি পার্ক করা বিমানে ধাক্কা মারে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।

ভেনেজিও জানান, আগুন পাশের ঘাসেও ছড়িয়ে পড়ে। তবে ফায়ার ফাইটাররা দ্রুত তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। বিমানবন্দরটি উত্তর-পশ্চিম মন্টানার প্রায় ৩০ হাজার জনসংখ্যার শহর ক্যালিস্পেলের দক্ষিণে অবস্থিত।

ক্যালিস্পেল ফায়ার সার্ভিস প্রধান জে হ্যাগেন জানান, বিমানটি থামার পর যাত্রীরা নিজেরাই বেরিয়ে আসতে সক্ষম হন। এ সময় দুজন সামান্য আহত হন এবং ঘটনাস্থলেই তাদের চিকিৎসা দেওয়া হয়।

এক প্রত্যক্ষদর্শী বলেন, “পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল। প্রথমে আমরা ভয় পেয়ে যাই, তবে প্রতিক্রিয়া দল দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।”


মতামত দিন