রাজনীতি
ছবি: সংগৃহীত

বিদেশে আওয়ামী লীগের কার্যক্রমে সরকারের নজরদারিতে রয়েছে: প্রেস সচিব।

নিজেস্ব প্রতিবেদক:

বিদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যক্রম অন্তর্বর্তী সরকারের নজরদারিতে রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রবিবার (১০ আগস্ট) ফরেন সার্ভিস একাডেমিতে মালয়েশিয়া সফর নিয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, আসন্ন  জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা জোরদারে বডি ক্যাম কেনা হচ্ছে।

ভারতের কলকাতায় আওয়ামী লীগের অফিস খোলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি জানান—দেশে তাদের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও বিদেশে কী হচ্ছে, সরকার তা মনিটর করছে।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সোমবার (১১ আগস্ট) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের সফরে যাচ্ছেন। সফরে শ্রমবাজার, গভীর সমুদ্রের সম্পদ ব্যবহার, কৃষি, বাণিজ্য এবং রোহিঙ্গা প্রত্যাবাসনসহ নানা বিষয়ে আলোচনা হবে। পুত্রযায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পাশাপাশি পাঁচটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। সফরের সময় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গেও তার সাক্ষাৎ হতে পারে।

মতামত দিন