জাতীয়
ছবি: সংগৃহীত

টঙ্গীতে সড়কের পাশে পড়ে থাকা ট্রাভেল ব্যাগে খণ্ডিত সেই মরদেহের পরিচয় শনাক্ত।

নিজেস্ব প্রতিবেদক:

গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড এলাকায় রাস্তায় পড়ে থাকা একটি ট্রাভেল ব্যাগ থেকে উদ্ধার হওয়া খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ব্যক্তি হলেন মো. অলী (৩৭), যিনি ঢাকার নবাবগঞ্জের বাসিন্দা।

শুক্রবার (৮ আগস্ট) সকালে স্থানীয়রা স্টেশন রোডের হাজীর বিরিয়ানির সামনে সড়কে একটি বড় ব্যাগ পড়ে থাকতে দেখে সন্দেহে পুলিশে খবর দেয়। টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি খুলে একটি খণ্ডিত মরদেহ উদ্ধার করে।

ঘটনার তদন্তে নামছে পুলিশ, পিবিআই, সিআইডি ও র‍্যাবসহ একাধিক সংস্থা। প্রাথমিকভাবে এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। নিহতের পরিচয় নিশ্চিত হওয়ার পর তদন্ত আরও জোরদার করা হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম জানান, মরদেহটি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, “মরদেহ ব্যাগে ভরে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে যাতে শনাক্ত করা কঠিন হয়। তবে পরিচয় নিশ্চিত হওয়ার পর আমরা দ্রুত তদন্তে অগ্রসর হচ্ছি।”

এদিকে খুনের ঘটনা ঘিরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তদন্ত কর্মকর্তারা নিহতের পারিবারিক ও পেশাগত জীবনের খোঁজ নিচ্ছেন এবং ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছেন।

মতামত দিন