রাজনীতি
ছবি: সংগৃহীত

"জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ অন্তর্বর্তী সরকার": সাইফুল হক।

নিজেস্ব প্রতিবেদক:

জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর থেকে জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

শুক্রবার (৮ আগস্ট) রাজধানীর কাকরাইলস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি  বলেন, সরকার এক বছর পার করলেও শহীদদের পরিবার ও আহতদের পূর্ণাঙ্গ পুনর্বাসন হয়নি।

তিনি দাবি করেন, এখনো কয়েকজন গুরুতর আহত ব্যক্তি পর্যাপ্ত চিকিৎসাসেবা পাচ্ছেন না এবং কেউ কেউ মৃত্যুর  সঙ্গে লড়াই করছেন।

নির্বাচন প্রসঙ্গে সাইফুল হক বলেন, সরকার নির্বাচনের ঘোষণা দিলেও মাঠের বাস্তবতা অনেকটাই অনিশ্চিত। তিনি প্রশ্ন তোলেন, বর্তমান ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতিতে মানুষ কীভাবে নির্ভয়ে ভোট দিতে পারবে।

সভায় অংশগ্রহণকারীরা অন্তর্বর্তী সরকারের কার্যকারিতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এবং শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনের জন্য দ্রুত ও কার্যকর পদক্ষেপের আহ্বান জানান।

মতামত দিন