ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে ৬৮ শরণার্থী নিহত, উদ্ধার অভিযান চলছে।
নিজেস্ব প্রতিবেদক:
ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে কমপক্ষে ৬৮ জন শরণার্থী ও অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে।
দক্ষিণ ইয়েমেনের আবিয়ান প্রদেশের শাকরা উপকূলে শনিবার সন্ধ্যায় প্রচণ্ড ঝোড়ো হাওয়ার কারণে ১৫৭ আরোহী নিয়ে যাওয়া নৌকাটি উল্টে যায়।
উদ্ধার অভিযানে ১২ জনকে জীবিত উদ্ধার করা হলেও অনেকেই নিখোঁজ রয়েছেন।
মৃতদেহ উদ্ধার হয়েছে ৬৮ টির বেশি, যাদের অধিকাংশ ইথিওপিয়ার নাগরিক বলে ধারণা করা হচ্ছে। আহতদের স্থানীয় শাকরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানায়, এই নৌকাটি মানব পাচারকারীদের ব্যবহৃত বিপজ্জনক উপকূলীয় পথে ছিল। ইয়েমেন যাওয়ার জন্য লোহিত সাগর ও এডেন উপসাগর পারাপারের সময় নৌকাগুলো প্রায়ই প্রাণঘাতী হয়ে ওঠে। উদ্ধার ও অনুসন্ধান অভিযান এখনও চলছে। আবিয়ান প্রদেশের নিরাপত্তা বাহিনী ব্যাপক অভিযান চালাচ্ছে এবং বিস্তৃত উপকূলীয় এলাকা থেকে মৃতদেহ সংগ্রহ করছে।

মতামত দিন