আজও ঝুম বৃষ্টির মধ্যে জুলাই সনদ ঘোষণার দাবিতে শাহবাগে অবরোধ।
রাজধানীর শাহবাগ মোড় শুক্রবারও বন্ধ রয়েছে জুলাই সনদ ঘোষণার দাবিতে আন্দোলনরত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের অবস্থানের কারণে।গতকাল রাত থেকে শুরু হওয়া এই অবস্থান কর্মসূচি শুক্রবার সকাল থেকে আরও জোরদার হয়েছে।
আন্দোলনকারীরা জানান, এখনো তাদের দীর্ঘদিনের দাবি জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ায় আহত ও শহীদ পরিবারের সদস্যরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন। তারা বলছেন, দাবি না মানা পর্যন্ত রাজপথ ছাড়বেন না। নিরাপত্তা জোরদার করতে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
জুলাই যোদ্ধারা আরও জানান, সরকার যদি তাদের দাবি মেনে না নেয় তাহলে শাহবাগে অস্থায়ী মঞ্চ তুলে দীর্ঘমেয়াদি অবস্থান কর্মসূচি চালানোর হুঁশিয়ারি দিয়েছেন তারা।

মতামত দিন