আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ট্রাম্পের স্ত্রী মেলানিয়া পুতিনকে পছন্দ করেন,তবে ইউক্রেন সংকট নিয়ে হতাশ ট্রাম্প।

নিজেস্ব প্রতিবেদক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পছন্দ করেন। তবে চলমান ইউক্রেন সংকটের কারণে মেলানিয়া কিছুটা হতাশ।

রুশ  সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ পায়।

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি বারবার জানিয়েছিলেন যে, তিনি রাশিয়া ও পুতিন উভয়কেই সম্মান করেন এবং ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী। তবে সাম্প্রতিক সময়  পরিস্থিতির অবনতি ও শান্তি আলোচনায় বাধাগ্রস্ত হওয়ার কারণে ট্রাম্প কিছুটা হতাশাও প্রকাশ করেছেন।

মঙ্গলবার (২৯ জুলাই) পডকাস্ট ‘পড ফোর্স ওয়ান’-এ ট্রাম্প বলেন, “আমরা পুতিনকে চিনি এবং মেলানিয়া তাঁকে পছন্দ করেন।” তবে তিনি যোগ করেন, মেলানিয়া এই কথোপকথনের পর মন্তব্য করেছিলেন যে, “রাশিয়া কিয়েভে বোমা হামলা চালিয়েছে, যা খুবই দুঃখজনক।”

এর আগে ট্রাম্প ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে একটি সমঝোতায় পৌঁছানোর জন্য পুতিনকে দেওয়া ৫০ দিনের সময়সীমা কমিয়ে আনতে চেয়েছিলেন। সময়সীমার বিষয়ে তিনি বলেন, “এখন মাত্র ১০ থেকে ১২ দিন  বাকি আছে।”

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি আরও জানান, খুব শিগগিরই এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি রাশিয়া কোনো চুক্তিতে না পৌঁছায়, তাহলে তাদের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের বিকল্প থাকবে।”

মতামত দিন