অপরাধ
ছবি: সংগৃহীত

সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যা: ৮ জনের মৃত্যুদণ্ড,৭ জনের যাবজ্জীবন।

নিজেস্ব প্রতিবেদক:

সিলেটের বিশ্বনাথ উপজেলায় স্কুলছাত্র সুমেল আহমদ হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন এবং আরও ১৭ জনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৩০ জুলাই) সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন।

এদিন মামলার ৩১ আসামি আদালতে উপস্থিত ছিলেন। একজন পলাতক রয়েছে।

২০২১ সালের ১ মে চাউলধনী হাওরে রাস্তার মাটি কাটা নিয়ে স্থানীয় সাইফুল ও সুমেলের স্বজনদের মধ্যে বিরোধে সংঘর্ষ বাঁধে। সাইফুল ও তার সহযোগীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় দশম শ্রেণির ছাত্র সুমেল আহমদ। ওই ঘটনায় তার চাচা বাদী হয়ে হত্যা মামলা করেন।

পরে তদন্তে ৩২ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ। মামলায় ২৩ জনের সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে আদালত রায় ঘোষণা করেন।

মতামত দিন