রাশিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পর চার দফা সুনামি।
মেয়র আলেকজান্ডার ওভসিয়ানিকভ জানান, “তৃতীয় ঢেউটি ভয়ংকর ছিল। কিছু জাহাজ তীরে ভেসে এসেছে, কিছু ডুবে গেছে। বন্দরের বেশির ভাগ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।” চতুর্থ ঢেউটি তুলনামূলক দুর্বল হলেও এখনো সতর্কতা বহাল রয়েছে। তবে শহরটি পাহাড়ের ওপরে হওয়ায় আবাসিক এলাকা আপাত নিরাপদ রয়েছে।
ভূমিকম্পের মাত্রা ছিল ৮.৮, যা প্রাথমিকভাবে ৮.৭ বলে জানানো হয়েছিল। উপকূলবর্তী এলাকায় বাড়িঘর ধসে পড়ার খবর মিলেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সতর্কতা ঘোষণার পর সুনামি-ঝুঁকিপূর্ণ অঞ্চল থেকে মানুষজনকে সরিয়ে নেওয়া হয়। শহরে জরুরি অবস্থা জারি করে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলীয় এলাকা থেকে দূরে থাকতে হবে স্থানীয়দের।

মতামত দিন