আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

আমেরিকান এয়ারলাইন্সের বিমানে ভয়াবহ আগুন।

নিজেস্ব প্রতিবেদক:

ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান থেকে হঠাৎ ধোঁয়া  ও আগুন দেখা দিলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শনিবার (২৬ জুলাই) দুপুরে ফ্লাইটটি রানওয়েতে থাকাকালীন এই বিপর্যয় ঘটে।

বিমানটি মিয়ামির দিকে যাত্রা করার কথা ছিল এবং এতে ১৭৩ যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন। ফ্লাইট নম্বর ৩০২৩, মডেল বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮। ল্যান্ডিং গিয়ারে ত্রুটি দেখা দেওয়ার পরই আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জরুরি স্লাইড নামিয়ে দ্রুত যাত্রীদের বের করে আনা হয়। কেউ গুরুতর আহত না হলেও পাঁচজন হালকা চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে একজনকে পর্যবেক্ষণের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত দমকল বাহিনী দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পরপরই ডেনভার বিমানবন্দর থেকে সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়। প্রায় ৯০টি ফ্লাইট বিলম্বিত হয় বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, ত্রুটিপূর্ণ বিমানটি সার্ভিস থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং যাত্রীদের বিকল্প ব্যবস্থায় গন্তব্যে পাঠানো হচ্ছে। এদিকে পুরো ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA)।

মতামত দিন