অপরাধ
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় ১১ কেজি রূপাসহ দুই চোরাকারবারী গ্রেপ্তার।

নিজেস্ব প্রতিবেদক:

ভারত সীমান্ত ঘেঁষা চুয়াডাঙ্গার দর্শনায় আবারও ধরা পড়ল চোরাচালানের বড় চালান। শনিবার (২৬ জুলাই) দুপুরে আজিমপুর এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ১১ কেজি ভারতীয় রূপা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

বিজিবির কর্মকর্তারা জানান, গোপন তথ্যের ভিত্তিতে ওই গুদামে হানা দেওয়া হয়। অভিযানে পাওয়া যায় একটি কাগজের বাক্স, যাতে লুকানো ছিল দানাদার রূপার চালান। ওজন ১০.৮৩৮ কেজি, আনুমানিক মূল্য প্রায় ২৬ লাখ ৫২ হাজার টাকা।

চোরাচালানের অভিযোগে গ্রেফতার ব্যক্তিরা হলেন রাজিউল ইসলাম (৩৭) ও সাগর আলী (২১)। এদের একজন দর্শনার পুরাতন বাজার এলাকার বাসিন্দা, অন্যজনের বাড়ি আনোয়ারপুর গ্রামে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান বলেন, “উদ্ধার করা রূপা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির এই অভিযানকে উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মতামত দিন