উত্তরায় বিমান বিধ্বস্তে স্কোয়াড্রন লিডার তৌকির নিহত।
বিমানটি ছিল এফ-৭ বিজিআই (F-7 BGI) মডেলের, যার নম্বর ৭০১। বিধ্বস্ত হওয়ার পরপরই সেটিতে আগুন ধরে যায়।
আইএসপিআর জানিয়েছে, বিমানটি উড্ডয়নের মাত্র ১২ মিনিট পর বিধ্বস্ত হয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট, সেনাবাহিনী ও পুলিশের দল উদ্ধারকাজে অংশ নিয়েছে।
ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায়, বিধ্বস্ত বিমানের ধ্বংসস্তূপের চারপাশে ধোঁয়ার কুণ্ডলি উঠছে এবং সাধারণ মানুষ সাহায্যের জন্য ছুটে যাচ্ছে।
এ ঘটনায় আরও কেউ আহত বা নিহত হয়েছেন কিনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার ও তদন্ত কার্যক্রম চলছে।
বিমান দুর্ঘটনার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির স্বাস্থ্য টিমকে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সহায়তা করার নির্দেশ দিয়েছেন।
পুলিশ ও স্থানীয় প্রশাসন এলাকাটি নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে রেখেছে এবং ফ্লাইট রেকর্ডারসহ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু হয়েছে।

মতামত দিন