অপরাধ
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় ২ জন আটক।

নিজেস্ব প্রতিবেদক:

চট্টগ্রামে একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় দুইজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (২০ জুলাই) গভীর রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।

এ ঘটনার একটি সিসিটিভি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে দেখা গেছে, একটি থেমে থাকা বাসের কাছে এসে একজন ব্যক্তি পেট্রোল বোমার মতো কিছু ছুড়ে দ্রুত সরে পড়েন। মুহূর্তেই বাসটিতে আগুন ধরে যায়, সৃষ্টি হয় হুলস্থুল পরিস্থিতির।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন লাগার সময় বাসটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শহরের নিউমার্কেট এলাকায় যাত্রী নামাচ্ছিল। তবে দ্রুত যাত্রীরা নেমে পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ চলছে এবং এ হামলার পেছনে কারা জড়িত তা উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মতামত দিন