জাতীয়
ছবি: সংগৃহীত

জামায়াতের সমাবেশে যোগ দিতে গিয়ে সড়কে প্রাণ গেল খুলনার ২ নেতার।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর মহাসমাবেশে যোগ দিতে আসার পথে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় খুলনার দাকোপ উপজেলা জামায়াতের আমিরসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাত তিনটার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ভাঙ্গা অংশে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, খুলনা থেকে একটি বাসে করে জামায়াতের নেতাকর্মীরা ঢাকায় যাচ্ছিলেন। ভাঙ্গা এক্সপ্রেসওয়ের প্রবেশমুখে ওই বাসটি দাঁড়ালে পেছন থেকে দ্রুতগতির দুটি বাস ও একটি পিকআপ এসে সজোরে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই নিহত হন দাকোপ উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ আবু সাইদ। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজন কর্মী মারা যান।

এদিকে একই উপজেলার নাছিরাবাদ এলাকায় মুখোমুখি দুই অটোরিকশার সংঘর্ষে আরও একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনাগুলোর প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

মতামত দিন