মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ।
শুক্রবার (১১ জুলাই) রাত ১০টার দিকে টিএসসি এলাকা থেকে মিছিল শুরু করে ছাত্রদলের নেতাকর্মীরা।
সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীরা স্লোগানে বলেন—“আমাদের অধিকার, নিরাপদ বাংলাদেশ”, “বিচার চাই, সোহাগ হত্যার বিচার চাই”, “দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত”, “মানুষ মরে উল্লাস করে, ইন্টেরিম কি করে”।
ঢাবি ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস সমাবেশে বলেন, “৯ জুলাই মিটফোর্ড হাসপাতালে একজন ব্যবসায়ীকে যেভাবে হত্যা করে উল্লাস করা হয়েছে, তা সভ্য সমাজে অকল্পনীয়। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই হত্যাকাণ্ডে যারা জড়িত, তাদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। তা না হলে ছাত্রদল এই ঘটনার বিচার আদায়ে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।”
একই সময়ে ঢাবির ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও পৃথক প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। তারা দেশজুড়ে ধর্ষণ, চাঁদাবাজি, সহিংসতা এবং মিটফোর্ডের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেন।

মতামত দিন