জাতীয়
ছবি: সংগৃহীত

৪৮তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের নিয়ম ও সময়সূচি প্রকাশ।

নিজস্ব প্রতিবেদক:

আগামী ১৮ জুলাই দেশব্যাপী অনুষ্ঠিত হবে ৪৮তম বিশেষ বিসিএসের চিকিৎসক নিয়োগের লিখিত পরীক্ষা, যা এমসিকিউ পদ্ধতিতে পরিচালিত হবে। পরীক্ষার জন্য আসন বিন্যাস এবং প্রয়োজনীয় তথ্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) প্রকাশ করেছে।

পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পরীক্ষার্থীদের জন্য বিস্তারিত তথ্য ইতোমধ্যে পাওয়া যাচ্ছে। এই পরীক্ষায় প্রায় তিন হাজার চিকিৎসক পদপ্রার্থী অংশগ্রহণ করবেন।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরিনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৮ জুলাই সকাল ১০টা  থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টার পরীক্ষা হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য ১০ জুলাই থেকে প্রবেশপত্র ডাউনলোডের সুযোগ পাওয়া যাবে।

প্রবেশপত্র সংগ্রহের জন্য পিএসসির ওয়েবসাইটের পাশাপাশি টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট থেকেও এটি ডাউনলোড করা যাবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী পরীক্ষায় অংশ নিতে পারবেন না।

৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে প্রায় তিন হাজার চিকিৎসক সরকারি স্বাস্থ্যসেবায় নিয়োগ দেওয়া হবে,  যা দেশের স্বাস্থ্যখাতে কর্মী ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মতামত দিন