কাঠগড়ায় দাঁড়িয়ে অঝোরে কাঁদলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক।
নিজস্ব প্রতিবেদক:
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালতে বুধবার (৯ জুলাই) সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আদালতে হাজির করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে তাকে আদালতে আনা হলে তার মাথায় হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট ও হাতকড়া পরানো ছিল।
কাঠগড়ায় দাঁড়িয়ে পলক বারান্দায় তাকিয়ে ছিলেন এবং বাইরে থাকা স্বজনদের সঙ্গে বিভিন্ন ইশারায় যোগাযোগ করছিলেন। একপর্যায়ে তিনি তাদের দিকে তাকিয়ে অঝোরে কাঁদতে থাকেন। তার চোখের পানি দেখে বারান্দায় থাকা স্বজনরাও আবেগাপ্লুত হয়ে পড়েন।
পলককে গ্রেপ্তার দেখানো হয় যাত্রাবাড়ী থানার দুই মামলায়, যা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়ের করা হয়েছিল। শুনানি শেষে তাকে পুলিশ পাহারায় হাজতখানায় নেয়া হয়।
এর আগে গত ১৫ আগস্ট খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকার সময় তাকে গ্রেপ্তার করা হয়। এরপর একাধিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

মতামত দিন