৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা।
বুধবার (২ জুলাই) পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। পরীক্ষার হল, আসনবিন্যাস ও অন্যান্য নির্দেশনা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট (www.bpsc.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইট (http://bpsc.teletalk.com.bd) থেকে সময়মতো জানানো হবে।
এই বিশেষ বিসিএসের মাধ্যমে মোট ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সহকারী সার্জন পদে ২,৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন নিয়োগ পাবেন।
এর আগে ২০২৩ সালে ৪২তম বিশেষ বিসিএসের মাধ্যমে প্রায় ৯ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছিল। ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা মোট ৩০০ নম্বরের। এর মধ্যে ২০০ নম্বর এমসিকিউ এবং ১০০ নম্বর মৌখিক পরীক্ষার জন্য বরাদ্দ থাকবে।
এমসিকিউ পরীক্ষা দুই ভাগে অনুষ্ঠিত হবে — পেশাগত বিষয় (১০০ নম্বর) ও সাধারণ বিষয় (১০০ নম্বর)। সাধারণ বিষয়ের মধ্যে রয়েছে বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি, গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা। সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং ভুল উত্তরে ০.৫ নম্বর কর্তন হবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে অন্তত ৫০ নম্বর অর্জন করতে হবে।
৪৮তম বিশেষ বিসিএসে অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন ও ফি জমাদানের সময়সীমা ছিল ১ জুন থেকে ২৫ জুন পর্যন্ত।

মতামত দিন