জাতীয়
ছবি: সংগৃহীত

দেশে আরও ২১ জনের শরীরে করোনা শনাক্ত, সংক্রমণ হার ৫.৪৭ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক:

দেশে আবারও করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমণ ধরা পড়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ২১ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।
এ সময়ে নমুনা পরীক্ষা হয়েছে ৩৮৪টি, যার মধ্যে শনাক্তের হার ৫ দশমিক ৪৭ শতাংশ।

রোববার (২৯ জুন) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্য উল্লেখ করে স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

তবে আশার কথা—এই সময়ে করোনায় কেউ মারা যাননি। ফলে দেশে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৫২১ জনেই রয়েছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে আজ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২২ জনের।

চলতি বছর এখন পর্যন্ত দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬৯ জনে। আর মহামারির শুরু ২০২০ সালের ১৮ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫২ হাজার ১১৪ জন।

বিশেষজ্ঞরা বলছেন, জনস্বাস্থ্যবিধি মেনে চলা ও সতর্কতা অবলম্বন করা এখনো জরুরি, কারণ সংক্রমণের হার নিম্নমুখী হলেও পুরোপুরি ঝুঁকিমুক্ত বলা যাচ্ছে না।

মতামত দিন