হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিল ইরানি সংসদ।
বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য হরমুজ প্রণালীর গুরুত্ব অপরিসীম। মধ্যপ্রাচ্যের তেল উত্তোলনকারী দেশগুলোর জন্য এটি প্রধান রপ্তানি পথ। প্রণালীর উত্তরে রয়েছে ইরান, আর দক্ষিণ দিকে সংযুক্ত আরব আমিরাত ও ওমান। যদি এই পথ বন্ধ হয়ে যায়, তাহলে বিকল্প রুট কার্যত নেই বললেই চলে।
মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বে রপ্তানিকৃত মোট তেলের প্রায় ২০ শতাংশ এই প্রণালীর মধ্য দিয়েই গিয়েছিল। ফলে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বিশ্ববাজারে জ্বালানির জোগান ও মূল্য—উভয় ক্ষেত্রেই বড় ধরনের প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
এখন নজর দেশটির সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের দিকে, যারা চূড়ান্তভাবে নির্ধারণ করবে আদৌ এই কৌশলগত জলপথ বন্ধ হবে কি না। উত্তেজনার পারদ যেমন বাড়ছে, তেমনি সংশয়ও বাড়ছে বিশ্ব অর্থনীতিতে।

মতামত দিন