ইংল্যান্ডের ঘাঁটি থেকে উড়াল দিলো মার্কিন ৪টি এফ-৩৫ যুদ্ধবিমান।
সোমবার বিকেলে ইংল্যান্ডের রয়্যাল এয়ার ফোর্স ঘাঁটি থেকে আকাশে ওড়ে অন্তত চারটি এফ-৩৫ যুদ্ধবিমান। এক শৌখিন পর্যবেক্ষকের তোলা ছবিতে দেখা যায়, এসব যুদ্ধবিমানের সঙ্গে একটি জ্বালানি ট্যাংকার বিমানও আকাশে রয়েছে। যুক্তরাজ্যের এই ঘাঁটি সাধারণত ইউরোপ ও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক তৎপরতার জন্য ব্যবহৃত হয়।
এদিকে, এপি নিউজ জানিয়েছে—মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটি, বাহরাইনের নৌ-ঘাঁটি থেকেও সরে গেছে দেশটির পঞ্চম নৌবহর। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা যায়, ঘাঁটির মূল ডকে কোনো যুদ্ধজাহাজ আর অবস্থান করছে না। ছবিগুলো মঙ্গলবারের, তবে ঠিক কী কারণে এসব সরানো হয়েছে তা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।
বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের সম্ভাব্য প্রতিক্রিয়া এবং তেহরানের পাল্টা হামলার ঝুঁকি মাথায় রেখেই এই পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে তাদের সরাসরি সম্পৃক্ততার ইঙ্গিত হিসেবে অনেকেই এসব সামরিক সরণকে ব্যাখ্যা করছেন।

মতামত দিন