জাতীয়
ছবি: সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষে সেনা সদস্যদের,শুভেচ্ছা বার্তা দিলেন সেনাবাহিনী প্রধান।

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর সকল স্তরের সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের পরিবারবর্গকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

শুক্রবার (৬ জুন) রাতে সেনাবাহিনীর সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় তিনি এই শুভেচ্ছা জানান।

 সেনাবাহিনী প্রধান তাঁর শুভেচ্ছা বার্তায় বলেন, “ঈদুল আজহার এই আনন্দঘন মুহূর্তে যাঁরা কর্তব্যের খাতিরে পরিবার থেকে দূরে অবস্থান করছেন—বাহিনীর সদস্য হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় নিযুক্ত রয়েছেন অথবা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিদেশে দায়িত্ব পালন করছেন—তাঁদের এবং তাঁদের প্রিয়জনদের জানাই আন্তরিক ঈদ শুভেচ্ছা।”

তিনি আরও বলেন, “এই উৎসব কেবল আনন্দের নয়, এটি ত্যাগের মহিমায় পরিপূর্ণ। ঈদের এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে সেনাবাহিনীর প্রতিটি সদস্য যেন মানবিক মূল্যবোধ,পারস্পরিক শ্রদ্ধা ও ভ্রাতৃত্ববোধে উজ্জীবিত হন, সেই প্রত্যাশা করি।”

জেনারেল ওয়াকার-উজ-জামান দেশবাসীসহ সেনাবাহিনীর সব স্তরের সদস্যদের উদ্দেশ্যে তাঁর প্রার্থনা জানিয়ে বলেন, “মহান রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা, এই ঈদ আমাদের সামাজিক জীবনে সুখ, শান্তি ও সৌহার্দ্য বয়ে আনুক।”

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনীর হাজার হাজার সদস্য বর্তমানে বিভিন্ন জেলায় প্রশাসনকে সহায়তা করতে  এবং বৈশ্বিক শান্তিরক্ষায় জাতিসংঘ মিশনে নিয়োজিত রয়েছেন। ঈদের এই দিনে তাঁদের জন্য সেনাপ্রধানের শুভেচ্ছা বিশেষ গুরুত্ব বহন করে।

মতামত দিন