জাতীয়
ছবি: সংগৃহীত

অবৈধ পাইলিংয়ে গ্যাস পাইপলাইনে লিকেজ, কেরানীগঞ্জের কয়েক এলাকায় সরবরাহ বন্ধ।

নিজেস্ব প্রতিবেদক:

পাইপলাইনের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতে কাজ করছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ কারণে ঢাকার কেরানীগঞ্জ ও আশপাশের কয়েকটি এলাকায় আপাতত গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

মেরামত শেষ হলেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি জানায়, কালিবাড়ী রোড, চুনকুটিয়া ও কেরানীগঞ্জ এলাকায় উচ্চচাপের গ্যাস পাইপলাইনের ওপর অবৈধভাবে পাইলিং করার সময় লিকেজের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পাইপলাইনের ছিদ্র মেরামতের জন্য দক্ষিণ কেরানীগঞ্জ, জিনজিরা, চুনকুটিয়া, কালিগঞ্জ, বেগুনবাড়ী ও খোলামোড়াসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামতের কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট এলাকাগুলোতে গ্যাস সরবরাহ চালু করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

মতামত দিন