ব্যবসায়-বাণিজ্য
ছবি: সংগৃহীত

১৮০ কোটি টাকায় ২০ হাজার টন চিনি ও ডাল কিনছে সরকার।

নিজেস্ব প্রতিবেদক:

বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করতে বড় পরিসরে চিনি ও মসুর ডাল সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার। ২০ হাজার টন পণ্য কিনতে ব্যয় হবে ১৮০ কোটি ৭২ লাখ টাকা।

এর মধ্যে চিনির জন্য ১০৩ কোটি ৯৫ লাখ এবং মসুর ডালের জন্য ৭৬ কোটি ৭৭ লাখ টাকা খরচ নির্ধারণ করা হয়েছে।

ক্রয় প্রস্তাবের আওতায় প্রতি কেজি চিনি কেনা হবে ১০৩ টাকা ৯৫ পয়সা দরে। মেঘনা সুগার রিফাইনারি লিমিটেড থেকে সংগ্রহ করা হবে ১০ হাজার টন চিনি। অন্যদিকে, একই পরিমাণ মসুর ডাল সরবরাহ করবে শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডালটির প্রতি কেজির দাম পড়বে ৭৬ টাকা ৭৭ পয়সা।

দুটি পণ্য কেনার ব্যয় ও সরবরাহকারী প্রতিষ্ঠান নির্ধারণের প্রস্তাব বৃহস্পতিবার (১২ নভেম্বর) অনুমোদন পেয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৫৩তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

পণ্য দুটি সংগ্রহে জাতীয় উন্মুক্ত দরপত্র পদ্ধতি অনুসরণ করা হবে। পুরো ক্রয়প্রক্রিয়া সম্পন্ন হবে ইলেকট্রনিক সরকারি ক্রয়ব্যবস্থা বা ই-জিপির মাধ্যমে।

মতামত দিন