বৃহস্পতিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়।
বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে গাছের ডালপালা ছাঁটাই ও জরুরি রক্ষণাবেক্ষণের কাজ করবে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)। এ কারণে বৃহস্পতিবার (১২ নভেম্বর) রংপুরের কয়েকটি এলাকায় সকাল থেকে বিকেল পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নেসকোর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১১ কেভি বাবু খাঁ ফিডারের আওতাধীন এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হবে।
এ সময় বিদ্যুৎ থাকবে না নাহার বক্সের গলি, মাস্টারপাড়া, দক্ষিণ বাবুখী, মধ্য বাবুখী, উত্তর বাবুখী, বাবুখী মহিলা মাদ্রাসা, পশ্চিম বাবুখী, নান্ডাপাড়া ও শান্তিধারা এলাকায়। এ ছাড়া টার্মিনাল রোড, গণেশপুর, গুড়াতিপাড়া, ব্যাংক কলোনি, পাকপাড়া, গোমস্তপাড়া এবং ইঞ্জিনিয়ার পাড়ার আশপাশের এলাকাও এ তালিকায় রয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ১১ কেভি বিদ্যুৎ লাইনের কাছাকাছি থাকা গাছের শাখা-প্রশাখা কাটার পাশাপাশি প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ সম্পন্ন করা হবে। নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে নেসকো।
মতামত দিন