আবহাওয়া
ছবি: সংগৃহীত

রাজধানীতে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা।

নিজেস্ব প্রতিবেদক:

দিনের বৃষ্টির রেশ কাটার আগেই রাজধানী ও আশপাশের এলাকায় সন্ধ্যার মধ্যে আবারও বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এ সময় তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, এর আগের ছয় ঘণ্টায় রাজধানীতে ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সন্ধ্যার পূর্বাভাসেও বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মতামত দিন