রাজনীতি
ছবি: সংগৃহীত

প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ।

নিজেস্ব প্রতিবেদক:

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রত্যর্পণ চুক্তির আওতায় পদক্ষেপ নিতে চায় সরকার। তবে শেখ হাসিনা নিজেই দেশে ফিরতে আগ্রহী হলে তাকে ফেরানোর ক্ষেত্রে ভারতের কোনো আইনি জটিলতা থাকার কথা নয় বলে মনে করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে সচিবালয়ে সরকারের সাপ্তাহিক কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

ব্রিফিংয়ে দেশের সাম্প্রতিক নাশকতার ঘটনাগুলো নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। তার অভিযোগ, আওয়ামী লীগের বিপুল অর্থের জোগান রয়েছে। সেই অর্থ ব্যবহার করে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটানো হচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরির চেষ্টা চলছে।

তিনি জানান, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ইতোমধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। অপরাধে জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করা গেলে এ ধরনের ঘটনা কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকার বিষয়টি উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, বর্তমান পরিস্থিতিতে কেউ দলটির হয়ে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করলে প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন