আবহাওয়া
ছবি: সংগৃহীত

তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের কয়েকটি এলাকায় বিকেল থেকে ঝড়ো আবহাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে ঢাকা, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঝোড়ো বাতাসের কারণে উল্লেখিত তিন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টি হতে পারে। এ পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টির সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

ঝোড়ো হাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

মতামত দিন